Pages

Tuesday, December 5, 2023

হাওর - অংকুর বর

মেয়েটি চোখ খুলে কয়েক মুহূর্ত একই ভাবে পড়ে রইল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে কিছুই দেখা যায় না।

আচমকা ঘুম ভেঙে উঠলে কিছুটা যেমন সময় লাগে ধাতস্ত হতে, মেয়েটি এই মুহুর্তে সেই অবস্থায়। কিছুক্ষণমাত্র সময় তারপরই কী একটা মনে পড়ে আঁতকে উঠে মেয়েটা প্রায় সোজা হয়ে বসতে যেতেই,মাথার প্রচণ্ড একটা শক্ত বা ড়ি খেয়ে, কঁকিয়ে উঠল সে। একটু একটু করে তার সব মনে পড়ছে। এই মুহূর্তে রয়েছে একটা বড় কাঠের বাক্সের ভেতরে। শেষ মুহুর্তের আলোয় সে দেখেছিল, জিনিসটা একটা সিন্ছকের মত। দেরী না করে এর ভিতরেই নিজেকে লুকিয়ে নিয়েছিল সে। তুর্যের আলোর অপেক্ষা করতে করতে ক্লান্ত বিধ্বস্ত শরীরে কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে টের ই পায়নি। সেই প্রচণ্ড চিৎকার, ভয়ঙ্কর আ তঁনাদ এখনো তার কানে লেগে আছে। প্রাণপণে দুহাত দিয়ে কান চেপে রেখেও, সেই শব্দ আটকানো ঘযায়নি।

বাইরে যেন পিন পতন নীরবতা....

হাওর - অংকুর বর




Monday, December 12, 2022

শেরেবাংলা হইতে বংগবন্ধু - আবুল মনসুর আহমদ

শেরেবাংলা হইতে বংগবন্ধু - আবুল মনসুর আহমদ

আবুল মনসুর আহমদ তাঁর দুর্লভ বিশ্লেষণ-ধর্মী মনোভংগী, বিরল অভিজ্ঞতাপূর্ণ রাজনৈতিক নিরিখ এবং প্রখর দূরদৃষ্টির সাহায্যে আমাদের সত্যিকার স্বাধীনতায় উত্তরণের ঐতিহাসিক, রাজনৈতিক ও মন- স্তাত্ত্বিক দিকের পর্যালোচনা করেছেন। তাঁর সে পর্যালোচনা একাধারে সৃষ্টি- কুশলতায় শক্তিশালী এবং ভাষার প্রখরতা ও যুক্তির সংহত প্রয়োগে সমুজ্জ্বল। শেরে-বাংলার উত্থাপিত লাহোর প্রস্তাবের মর্মকথা কী ছিল, তার মধ্যে বাংলার মুসলিম মানসের কী মনস্তত্ত্ব কাজ করেছিল - এ বইতে এক দিকে যেমন তার বিশ্লেষণ বিবৃতি, অন্যদিকে তেমনি ভারত বাঁটোয়ারার ফলে বাংগালী কতটা ত্যাগ স্বীকার করেছিল এবং কিভাবে তাকে অবলীলাক্রমে ঠকানো হয়েছিল, তার যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও দৃষ্টান্তাবলী এ বইয়ের অন্যতম উপজীব্য হয়েছে। অতঃপর পাকিস্তানী আমলের পশ্চিমা ঔপনিবেশিক শোষণ, বৈরী ও প্রতিকূল মনোভাব, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিগ্রহ এবং শেষ পর্যায়ে ব্যাপক গণহত্যার মনস্তত্ত্বও এ বইয়ের আলোচ্য বিষয়ের অন্তভক্তি হয়েছে। পাকিস্তানী আমলের ধর্মে'র নামে ধাপ্পাবাজী, একের পর এক ওয়াদা ভংগ, বাংলাদেশকে ক্রমাগত পাঞ্জাবীদের পদানত করার চক্রান্ত, সামরিক শক্তির জোরে সংহতির নামে নিজেদের একাধিপত্য রক্ষার অপচেষ্টা, গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি চরম অবমাননা প্রদর্শ'ন ইত্যাদি বিষয়ের পাশাপাশি বাঙালীর সদিচ্ছা ও সহনশীলতা, বাঙালী নেতৃত্বের উদারতা, দূরদর্শিতা ও সংগ্রামশীলতা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



 

গালিভরের সফরনামা - আবুল মনসুর আহমদ

গালিভরের সফরনামা - আবুল মনসুর আহমদ

আবুল মনসুর আহমদ ব্যঙ্গসাহিত্যিক হিসেবে খ্যাতিমান। রাজনীতিবিদ ও সাংবাদিক হিসেবে দেশ ও সমাজের অসংগতিগুলো দেখেই ক্ষান্ত থাকেননি। হাস্যরসের মাধ্যমে পাঠকের সামনে তা তুলে ধরেছেন। সমাজের জন্য ভালোবাসা এবং সংবেদনশীল মন তাঁর গল্পগুলো বিশেষ রকম উপাদেয় করে তুলেছে। নির্বাচন, সমাজের মধ্যে বিভাজন, শিক্ষাব্যবস্থার সংকট—এসব নিয়ে এই লেখাগুলো আজকের দিনে হয়তো আরও বেশি প্রাসঙ্গিক।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



স্বয়ম্বরা - আবুল ফজল

স্বয়ম্বরা - আবুল ফজল

কিংবদন্তীতুল্য প্রজ্ঞা ও মনীষা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আবুল ফজল। আর সেই প্রজ্ঞা ও মনীষার ভিত্তিতে ছিল হাজার বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি।

এ বইর অন্তর্গত লেখাগুলি, লেখকের এক বয়সে, এবং একই মেজাজে লেখা হয়নি। বয়স আর সময়ের স্বাক্ষর প্রায় সব ক'টি লেখাতেই অসন্দিগ্ধ। কালের পথ-যাত্রায় লেখকও একজন পথিক মায়, যে পথিকের মনের চোখ সব সময় খোলা থাকে। তাই অনেক কিছুই তিনি দেখেন, অনেক কিছুই তাঁর মনকে দেয় নাড়া। তার খন্ডাংশেরই পরিচয় এলেখাগুলি। প্রতিপাদ্য আর কুশীলবেরা কাল্পনিক হলেও তা কোন অংশেই কাল কিম্বা সমাজ পটভূমি বিচ্ছিন্ন নয়। সংস্কারের বেড়া ডিঙ্গিয়ে কোন কোন ব্যাপারে আধুনিক সমাজের দ্বারপ্রান্তে পদক্ষেপের চিহ্নও হয়তো এসব রচনার কোন কোনটায় খুঁজে পাওয়া যাবে। লেখা মাত্রই কালের সাক্ষী।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



 

কাকলিমুখর - আবুল কালাম শামসুদ্দীন

কাকলিমুখর - আবুল কালাম শামসুদ্দীন


 

অতীত দিনের স্মৃতি - আবুল কালাম শামসুদ্দীন

সাংবাদিক ও রাজনীতিক আবুল কালাম শামসুদ্দীনের আত্মজীবনী।


অতীত দিনের  স্মৃতি -  আবুল কালাম শামসুদ্দীন


 

Sunday, December 11, 2022

সিকান্দার আবু জাফর রচনাবলী ০৩ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত

সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।

সিকান্দার আবু জাফর রচনাবলী ০৩ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত


 

সিকান্দার আবু জাফর রচনাবলী ০২ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত

সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।

সিকান্দার আবু জাফর রচনাবলী ০২ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত


 

সিকান্দার আবু জাফর রচনাবলী ০১ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত

সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত।

সিকান্দার আবু জাফর রচনাবলী ০১ - আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত


সত্যের মতো বদমাশ - আবদুল মান্নান সৈয়দ

সত্যের মতো বদমাশ (১৯৬৮) সালে আবদুল মান্নান সৈয়দ-এর লেখা প্রথম গল্প গ্রন্থ। এই গল্প গ্রন্থের একটি বহুল আলোচিত একটি গল্প ‘সত্যের মতো বদমাশ’।

সত্যের মতো বদমাশ - আবদুল মান্নান সৈয়দ